1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

তারাবির নামাজ শেষে ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল গ্রামে তারাবির নামাজ শেষে মসজিদের সামনে মিলন রহমান (১৬) নামে ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মিলন রহমান ওই গ্রামের দিলবর রহমানের ছেলে এবং বুড়ইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি স্থানীয়ভাবে ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একই এলাকার বখাটে যুবক শামিমের সঙ্গে মিলনের প্রতিবেশী নবীর শেখের তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়। তারাবির নামাজ আদায় শেষে মিলন মসজিদের সামনে দাঁড়িয়ে থাকলে শামিম ৫ থেকে ৭টি মোটরসাইকেলে ১০ থেকে ১৫ জনকে নিয়ে সেখানে আসে। কোনো কথা না বলেই তারা মিলনের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মিলনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট