1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

নোয়াখালীতে রিকশায় ফেলে যাওয়া ৬ ভরি স্বর্ণ ফেরত দিলেন রিকশাচালক, পেলেন সততার পুরস্কার অটোরিকশা

হিমেল আহাম্মেদ-বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে রিকশায় ফেলে যাওয়া প্রায় ৬ ভরি স্বর্ণালংকার সততার সঙ্গে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে প্রশংসিত হয়েছেন রিকশাচালক মো. ইব্রাহিম রায়হান। তার এই ব্যতিক্রমী সততায় মুগ্ধ হয়েছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার (৪ জানুয়ারি ২০২৬)। রিকশাচালক মো. ইব্রাহিম রায়হান কবিরহাট উপজেলার ঘোষবাগ এলাকার বাসিন্দা। জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আপন জুয়েলার্সের স্বত্বাধিকারীর পারিবারিক সদস্যরা রায়হানের রিকশায় যাত্রা করেন। গন্তব্যে পৌঁছে নামার সময় ভুলবশত একটি কাপড়ের ব্যাগ রিকশায় রেখে চলে যান তারা।
পরে রিকশায় থাকা ব্যাগটি দেখতে পেয়ে রায়হান তা খুলে দেখেন। ব্যাগের ভেতরে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার রয়েছে জানতে পেরে তিনি দুশ্চিন্তায় পড়েন। যাত্রীদের পরিচয় না জানায় কী করবেন বুঝতে না পেরে তিনি কোম্পানীগঞ্জ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার আগ্রহ প্রকাশ করেন।
থানার কর্তব্যরত পুলিশ তাকে নিজ উদ্যোগে খোঁজ নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি পুলিশও যাত্রীদের শনাক্তে তৎপরতা শুরু করে। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রকৃত যাত্রীদের শনাক্ত করা সম্ভব হয়।
এরপর স্বর্ণালংকারসহ ব্যাগটি যথাযথভাবে বসুরহাট নিউ আপন জুয়েলার্সের মালিক সাহেদের কাছে হস্তান্তর করেন রিকশাচালক রায়হান। রায়হানের সততায় অভিভূত হয়ে সাহেদ পুরস্কার হিসেবে তাকে একটি নতুন অটোরিকশা উপহার দেন।
এই ঘটনায় এলাকায় ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, মো. ইব্রাহিম রায়হানের এই সততা সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
সততা বেঁচে থাকুক, ভালো মানুষের জয় হোক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট