1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

নির্বাচনি মাঠে নারী হেনস্তার অভিযোগ, নোয়াখালীতে রাজপথে মহিলা জামায়াত

হিমেল আহাম্মেদ-বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

নোয়াখালীতে নির্বাচনি প্রচারণাকালে হামলা, কটূক্তি ও হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী জিলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি নাজনীন আক্তার। সমাবেশে তিনি বলেন, দেশব্যাপী একটি পক্ষ পরিকল্পিতভাবে নারীদের ওপর হামলা চালিয়ে সহিংস পরিবেশ সৃষ্টি করছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জামায়াত সমর্থিত নারীদের নির্বাচনি প্রচারণায় বাধা ও হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী উন্নয়ন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু নারীদের অধিকার হরণকারী একটি দল কর্মজীবী নারীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিপুলসংখ্যক কর্মজীবী নারী জামায়াতের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকায় একটি পক্ষ অস্বস্তিতে রয়েছে বলেও তিনি দাবি করেন। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন শহর কর্মপরিষদ সদস্য হালিমা খাতুন অশ্রুর সঞ্চালনায় জেলা কর্মপরিষদ সদস্য রেহানা বিনতে আলী, শহর কর্মপরিষদ সদস্য জান্নাতুল মাওয়া প্রমুখ।
বিক্ষোভ শেষে জেলা মহিলা জামায়াতের পক্ষ থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট