1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

জামায়াত আমীর ও শীর্ষ নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার হামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াতের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টসহ দলটির কয়েকজন শীর্ষ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সম্প্রতি সাইবার হামলার ঘটনা ঘটেছে।
দলটির কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম জানায়, অত্যন্ত সুপরিকল্পিত ও সমন্বিত একটি পদ্ধতিতে পরিচালিত এই হামলায় হামলাকারীরা অল্প সময়ের জন্য একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। তবে দ্রুত পদক্ষেপ ও বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার কারণে স্বল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় অন্য কোনো অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানানো হয়েছে।
হামলার সময় আমীরে জামায়াতের নামে একটি অননুমোদিত ও ভুয়া বক্তব্য সংবলিত পোস্ট প্রকাশ করা হয়। বিষয়টি স্পষ্ট করে ক্যাম্পেইন টিম জানায়, ওই পোস্টের সঙ্গে আমীরে জামায়াতের কোনো বক্তব্য বা অবস্থানের কোনো সম্পর্ক নেই। পোস্টটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়।
এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাধারণ জনগণ, সাংবাদিক এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ভুয়া সংবাদ, বানানো উদ্ধৃতি ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কেবলমাত্র অফিসিয়াল ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে গ্রহণ করার অনুরোধ জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট