1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী নোমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন চৌধুরী আশরাফুল বারী নোমান। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বরাবর এক লিখিত পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে চৌধুরী আশরাফুল বারী নোমান উল্লেখ করেন, গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকেই একটি ইতিবাচক ও কার্যকর রাজনৈতিক ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে তিনি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় যুক্তিসংগত কারণেই তিনি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রাথমিক সদস্যসহ দলের সব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, চৌধুরী আশরাফুল বারী নোমান দল থেকে পদত্যাগ করেছেন এবং নির্বাচনী কার্যক্রম থেকেও সরে দাঁড়িয়েছেন।
তিনি আরও জানান, চৌধুরী আশরাফুল বারী নোমান হবিগঞ্জ–৩ আসনে গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ছিলেন। তবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করার ঘোষণাও দিয়েছেন।
হাসান আল মামুন বলেন, চৌধুরী আশরাফুল বারী নোমান দাবি করছেন—এটি তার নির্বাচনী কৌশলের অংশ।
এ বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, চৌধুরী আশরাফুল বারী নোমানের যে রাজনৈতিক লক্ষ্য ছিল, তা বাস্তবায়নের জন্যই হয়তো তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট