1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

আদালতের রায়ে অযোগ্য গফুর ভূঁইয়া, কুমিল্লার দুই আসনে বিএনপির প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আইনি জটিলতার কারণে কুমিল্লা-১০ আসন (লালমাই–নাঙ্গলকোট) থেকে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন। এর আগে গত ২২ জানুয়ারি গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট হাইকোর্ট খারিজ করেন।
গফুর ভূঁইয়ার প্রার্থিতার বিরুদ্ধে আপিল করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকী। আপিলের পর বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত জানায়।
এদিকে একই দিনে কুমিল্লা-৪ আসন সংক্রান্ত আরেক মামলায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী এবং বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকেও নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়েছে। এ ক্ষেত্রেও প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ রায় প্রদান করেন।
আইনি রায় ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট দুটি আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট