গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান, তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রোববার (তারিখ) রাতে ঢাকার উত্তরার নিজ বাসা থেকে মো. সাফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ।
ওসি জানান, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, গত ৭ থেকে ৮ মাস ধরে ১১ বছর বয়সী ওই গৃহকর্মী তাদের বাসায় কাজ করছিল। এ সময় শিশুটির ওপর দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়।
নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায়, শিশুটির সারা শরীরে নির্যাতনের একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় গত রোববার শিশুটির বাবা বাদী হয়ে মো. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং বাসার আরও দুই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার দেখানো হয়।
সোমবার বিকেলে তাদের আদালতে হাজির করা হলে বিচারক চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঘটনাটি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে