রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়ে তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন ডা. শফিকুর রহমান-এর বাসায়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমিরের বাসভবনে পৌঁছান তিনি। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের নিজ বাসা থেকে রওনা দেন বিএনপি চেয়ারম্যান।
সাক্ষাতের সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়, দলটির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির সভাপতি নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন।
সাক্ষাতে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো