1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বড় মেয়েকে ‘শেষ বার্তা’ পাঠিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
পুলিশ সূত্র জানায়, আত্মহত্যার আগে রাত ৩টা ২৫ মিনিটে বড় মেয়েকে মোবাইল ফোনে একটি বার্তা পাঠান শফিকুল ইসলাম। বার্তায় তিনি লেখেন,

[“আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রেখো।”]

এরপর মেয়ে ফোন করলে তিনি আর কল রিসিভ করেননি।
নিহত শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামে। তিনি ওই এলাকার মান্নান মল্লিকের ছেলে।
শফিকুল ইসলামের শ্যালক (স্ত্রীর বড় ভাই) আব্দুল হান্নান জানান, দীর্ঘদিন ধরেই পারিবারিক ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং ডিপ্রেশনে ভুগছিলেন।
যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল বলেন, ফাঁড়ির ওয়াশরুমে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট