1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণ খুন, আহত ২

হিমেল আহাম্মেদ-নোয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ কিশোরদের হামলায় আরিফ (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। একই ঘটনায় তার চাচাতো দুই ভাই আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের রগুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার এলাকায় বাজি ধরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে ওই দিন রাতেই বাড়ির পাশে একটি চা দোকানে তাকে মারধর করা হয়।
পরদিন শুক্রবার সন্ধ্যায় আবারও রগুরামপুর গ্রামে বাড়ির পাশে সংঘবদ্ধ কিশোর গ্রুপ আরিফের ওপর হামলা চালায়। একপর্যায়ে তার বুকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় তার চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমর (২২) আহত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ‘বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট