1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিনিধি-তাহজীবুল আনাম
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) ভোর রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লামার পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রামু উপজেলার ৪ নম্বর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকার মৃত শফি আলমের ছেলে মেহেদী হাসান (২০) এবং একই এলাকার বাদশা মিয়ার ছেলে জসিম উদ্দিন (২২)।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির পশ্চিমে মসজিদ পুকুর পাড় এলাকায় ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে মেহেদী হাসান ও জসিম উদ্দিনকে আটক করা হয়। তবে চক্রের অন্যান্য সদস্যরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এসময় ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি লম্বা কিরিচ, দুটি ধারালো ছুরি, দুটি দা, দুটি লোহার হাতুড়ি, উভয় পাশে ধারালো একটি চাইনিজ কুড়াল, একটি তালা কাটার যন্ত্র, তিনটি প্লাস এবং চেইনযুক্ত একটি বিশেষ লোহার যন্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সব সরঞ্জাম জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট