1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

রায়েরবাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযান।গ্রেফতার ১৮, বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ জোবায়ের হোসেন
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকার ক্যান্সার গলি ও আশেপাশের এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং ও বিভিন্ন দুষ্কৃতকারী ১৮ জন আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গত কয়েকদিনে উক্ত এলাকায় এটি ছিল সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্পের ধারাবাহিক তৃতীয় অভিযান।

বসিলা সেনা ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টা ৩০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বসিলা আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল অংশ নেয়। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়, যেখানে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় জনগণ চরম ভোগান্তিতে পড়ছিল।

এ ঘটনার জেরে ২৩ জানুয়ারী রাতে সেনাবাহিনীর একটি চৌকস দল অত্র এলাকায় অভিযান চালিয়ে মোট ১৮ জনকে গ্রেফতার করেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো: শাহরিয়ার (২২), লিংকু (৪৪), ইয়াসিন (২০), ইয়াসিন (২১), জসিম (১৯), স্বাধীন (২৪), রিয়াজ (১৮), নিজাম (২৩), মাহাবুব (৩৫), হৃদয় (৩৫), আকাশ (৩০), নিদ্রয় (১৮), সানি (২০), করিম (২৩), রুজন (৩০), সাকিব (১৮), ফয়সাল (২২) ও উজ্জ্বল (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিয়মিত মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলেও জানা গেছে।এ ঘটনায় অভিযান চলাকালে উদ্ধার করা হয় ১২টি ধারালো তলোয়ার
,২টি চাপাতি, ১টি চাইনিজ কুঠার, ২টি ধারালো সামুরাই, ১৩টি স্মার্ট ফোন, মাদক বিক্রির নগদ ৪০,২০০ টাকা ও ১২৫ পুরিয়া গাঁজা

স্থানীয়রা জানান, এই মাসের মধ্যে এটি ওই এলাকায় সেনাবাহিনীর তৃতীয় অভিযান। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান জানান, “যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এরকম অভিযান চলমান থাকবে।” তিনি স্থানীয়দের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট