1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

মেজর আখতারের হাত ধরে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে সহযোগী সদস্য ফরম পূরণ করে দলে অন্তর্ভুক্ত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর থেকেই মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন সক্রিয়ভাবে জামায়াতের বিভিন্ন দলীয় ও নির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন। তিনি কিশোরগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত ১০ দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার পাশাপাশি ঢাকাসহ বিভিন্ন আসনে দলের জনসভায় বক্তব্য দিয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্যে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, “দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মানুষের আশা-আকাঙ্ক্ষা আমি খুব কাছ থেকে দেখেছি। দেশ ও মানুষের কল্যাণে নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতির প্রয়োজন। সেই বিশ্বাস থেকেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছি। আজ যারা এখানে যোগদান করেছেন, তারা দেশের জন্য ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এসেছেন।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কটিয়াদী এলাকায় এ ধরনের গণযোগদান আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং তৃণমূল পর্যায়ে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট