1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার উদ্ধার বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকা

মো: রাজ হাওলাদার | মোংলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও নৌবাহিনীর যৌথ দল।
বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে সাফিয়া বেগম (৫৬) নামে এক নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মো. আব্দুর রহিমের স্ত্রী।
পুলিশ জানায়, অভিযানকালে সাফিয়া বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৮ বোতল বিদেশি মদ, ২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৪২ হাজার টাকা নগদ এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাফিয়া বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগও ছিল।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মোংলা উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের যৌথ ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট