1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

হিমেল আহাম্মেদ-বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখা।

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকাল ৫টায় বসুরহাটের নির্ঝর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসহাক খন্দকার, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নোয়াখালী জেলা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব অধ্যক্ষ বেলায়েত হোসেন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কোম্পানীগঞ্জ উপজেলা। সভাপতিত্ব করেন জনাব মাওলানা মোশাররফ হোসাইন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বসুরহাট পৌরসভা।

আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য, সংযম ও তাকওয়ার শিক্ষা এবং ব্যক্তি ও সামাজিক জীবনে রমজানের প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। তারা নৈতিকতা, আত্মশুদ্ধি ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান জানান।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শাখার দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাজহারুল ইসলাম তৌহিদ এবং বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং সম্মিলিতভাবে ইফতার গ্রহণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট