1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক শহীদুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি-ব্লকের ১৩/এ/১ নম্বর শেলটেক চন্দ্রমল্লিকায় তার একটি আলিশান ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট রয়েছে। পাশাপাশি শ্যামলীর ২ নম্বর রোডে ১২-ঠ-৭ হোল্ডিং নম্বরে মার্বেল পাথরে নির্মিত একটি বিলাসবহুল বাড়ির মালিকানার কথাও উঠে এসেছে। এছাড়া গাজীপুরের জয়দেবপুর ও চন্দনা এলাকায় তার দুটি দৃষ্টিনন্দন বাড়ি রয়েছে বলে দাবি করা হচ্ছে।
সূত্র আরও জানায়, মোহাম্মদ শহীদুল্লাহর গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার কাচারিকান্দি এলাকাতেও নামে-বেনামে বিপুল সম্পদ গড়ে তুলেছেন তিনি। একই সঙ্গে দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পরিবারের সদস্যদের নিয়ে নিয়মিত বিলাস ভ্রমণের তথ্যও আলোচনায় এসেছে।

বিআরটিএ সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, অতীতে সিএনজি ‘রিপ্লেস’ সংক্রান্ত কার্যক্রমে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে তিনি বিপুল অর্থের মালিক হন। ঢাকা বিভাগীয় পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পরও তিনি নিয়োগ ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রশাসনিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সার্কেলের ঘুষ কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন এবং এর বিনিময়ে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন বলেও দাবি করা হয়েছে।
সূত্রগুলো আরও বলছে, বিআরটিএর ঢাকা বিভাগীয় কার্যালয়কে কেন্দ্র করে তিনি একটি প্রভাবশালী বলয় তৈরি করেছেন। অনিয়ম তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট বিভাগগুলোর ওপরও তার প্রভাব রয়েছে বলে অভিযোগ রয়েছে। বিআরটিএর ভেতরের নানা কৌশলের ‘মাস্টারমাইন্ড’ হিসেবেও তাকে উল্লেখ করা হচ্ছে।

এছাড়া তাকে বিআরটিএর ‘জমিদার’ হিসেবেও অভিহিত করা হয় বলে অভিযোগ রয়েছে। তার নিয়ন্ত্রণে শতাধিক গাড়ির শোরুম ব্যবস্থাপক রয়েছেন বলেও দাবি করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আলোচিত বিভিন্ন আন্দোলন ও ভাঙচুরের ঘটনার পেছনেও তার সংশ্লিষ্টতার কথা নানা মহলে আলোচিত হলেও এ বিষয়ে এখনো কোনো তদন্ত সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিআরটিএর ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট