1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

৮৫০ কোটি টাকা আত্মসাতের মামলায় রিয়াজ হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামে প্রায় ৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। তিনি পাহাড়তলী চক্ষু হাসপাতাল (সিআইআইটিসি)-এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পাহাড়তলী চক্ষু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খুলশী থানায় দায়ের করা মামলার ভিত্তিতেই এ গ্রেপ্তার কার্যক্রম চালানো হয়।
পাহাড়তলী থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার সংশ্লিষ্ট সূত্র জানায়, রিয়াজ হোসেন তার বাবাসহ আরও কয়েকজনের সঙ্গে যোগসাজশে প্রায় ৮৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। অর্থ আত্মসাৎ সংক্রান্ত এই বড় অনিয়মের মামলায় তিনি দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) তাকে আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট