1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

দুর্নীতির মাধ্যমে ১০০ কোটি টাকার মালিক! পাসপোর্ট অধিদপ্তরের তৌফিকুল ইসলাম বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

পাসপোর্ট অধিদপ্তরের বহুল আলোচিত ডেটা অ্যান্ড পার্সোনালাইজেশন সেন্টারের পরিচালক তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগে তৌফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করে। মামলাটির অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় সরকারি চাকরিবিধি অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দুদকের দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে গ্রহণযোগ্য হওয়ায় ২৫ ফেব্রুয়ারি থেকে তৌফিকুল ইসলাম খানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
জানা গেছে, তৌফিকুল ইসলাম খান ২০০৪ সালে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে সহকারী পরিচালক হিসেবে চাকরিতে যোগ দেন। তাঁর প্রথম কর্মস্থল ছিল যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস। কর্মজীবনে তিনি নোয়াখালী, গোপালগঞ্জ, সিলেট, কুমিল্লা, খুলনা এবং ঢাকার যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি প্রধান কার্যালয়ের পার্সোনালাইজেশন সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।
চাকরিজীবনে তিনি সাত বছর সহকারী পরিচালক, আট বছর উপপরিচালক এবং পরবর্তীতে পরিচালক পদে পদোন্নতি পান। এ সময় তাঁর মাসিক বেতন ছিল পর্যায়ক্রমে ৫৫ হাজার, ৬৫ হাজার এবং বর্তমানে ৭৫ হাজার টাকা। তবে অভিযোগ অনুযায়ী, এই সময়ের মধ্যেই তিনি ঢাকায় আটটি ফ্ল্যাট, সাতটি প্লটসহ বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, যার আনুমানিক মূল্য শত কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
দুদকের তদন্তে এসব সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত বলে উল্লেখ করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট