1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

নোয়াখালীর সেনবাগ সরকারি হাসপাতালে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

চিকিৎসকদের দেরিতে উপস্থিতি ও খাবার বিতরণে অনিয়মের প্রমাণ।
নির্ধারিত সময়ে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা এবং রোগীদের জন্য বরাদ্দ সরকারি খাবার বিতরণে অনিয়মের অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেনবাগ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করা হয়। দুদক নোয়াখালীর ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস ও উপসহকারী পরিচালক জাহেদ আলমের নেতৃত্বে একটি দল এ অভিযানে অংশ নেয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা সরকার নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হন না। কেউ সকাল ১০টার পর, আবার কেউ দুপুরের পর হাসপাতালে আসেন। এসব অভিযোগের ভিত্তিতেই দুদক এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চিকিৎসক ও কর্মচারীদের দেরিতে উপস্থিত থাকার অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়। একই সঙ্গে হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের জন্য বরাদ্দ খাবার বিতরণেও ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে দুদক নোয়াখালীর ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস বলেন, “প্রাথমিক তদন্তে আমরা বেশ কিছু অনিয়মের তথ্য পেয়েছি। বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রতিবেদন পর্যালোচনা শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট