1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ছাত্রদলের দুই কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) এবং শ্রীরামপুর এলাকার মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। এ ঘটনায় ইয়াছিন আরাফাত রিমন নামে এক ছাত্রদল নেতাসহ আরও তিনজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, নবীনগর উপজেলার রাধিকা-নবীনগর সড়কের নারুই এলাকায় দুইটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বি ও মাহিমকে মৃত ঘোষণা করেন।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আপাতত শঙ্কামুক্ত।

নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতরা ছাত্রদলের কর্মী বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনায় আহত দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং বাকিদের চিকিৎসা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট