1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

কাফনের কাপড় পরে নির্বাচনী মিছিলে জামায়াতের কর্মীরা

ভোলা প্রতিনিধি-
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করিমের নেতৃত্বে কাফনের কাপড় পরে নির্বাচনী মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতখান পৌর শহরের উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি দৌলতখান পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারের উত্তর মাথায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় কাফনের কাপড় পরিহিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নির্বাচনী পরিবেশ, ভোটাধিকার ও রাজনৈতিক অধিকারের দাবিতে তাদের অবস্থান তুলে ধরেন।
নেতাকর্মীরা জানান, কাফনের কাপড় পরে মিছিল করার মাধ্যমে তারা একটি বার্তা দিতে চেয়েছেন। ভোটকেন্দ্র দখলের কোনো অপচেষ্টা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে প্রয়োজনে জীবন দিতেও তারা প্রস্তুত বলে দাবি করেন। তারা বলেন, কোনো ধরনের ভয়ভীতি বা রক্তচক্ষুকে তারা পরোয়া করেন না।
এ সময় জামায়াত প্রার্থী মাওলানা ফজলুল করিম বলেন, কেউ যদি ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করে, তবে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকরা জীবন দিয়ে হলেও তা প্রতিরোধ করবে। কোনো অন্যায় বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে অবৈধ চর দখল, ঘাট দখল, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা হবে এবং একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা হবে।
এদিকে কাফনের কাপড় পরে নির্বাচনী মিছিল করাকে ঘিরে দৌলতখান উপজেলাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একটি অংশ এটিকে নির্বাচনী প্রচারণার নতুন কৌশল হিসেবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট