1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মেহেরপুরের মুজিবনগরে একটি মাদরাসার আরবি শিক্ষকের বিরুদ্ধে বোর্ডিংয়ে থাকা এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নুর উদ্দিন (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এক বাসিন্দা তার ১১ বছর বয়সী ছেলেকে মুজিবনগর আইডিয়াল মাদরাসা ও দাখিল হিফজখানার বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাচ্ছিলেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এক সহপাঠীর অভিভাবকের মাধ্যমে তিনি জানতে পারেন, মাদরাসার ওই শিক্ষক বিভিন্ন সময়ে গভীর রাতে তার ছেলেকে কক্ষে নিয়ে গিয়ে বলাৎকার করেন।

খবর পেয়ে শিশুটির বাবা দ্রুত মাদরাসায় এসে স্থানীয়দের মধ্যে উত্তেজনা লক্ষ্য করেন। পরে ছেলের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আরও কয়েকজন শিশুর সঙ্গে একই ধরনের ঘটনার অভিযোগ উঠেছে বলেও জানা যায়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ জনতা মাদরাসা ঘেরাও করে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট