কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। পাশাপাশি তিনি নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করারও অনুরোধ জানিয়েছেন।
ভুক্তভোগী মো. মাহফুজুর রহমান বর্ষণ উপজেলার জানিপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের বাসিন্দা।
তিনি খোকসা বাজারের প্রধান সড়কে “বর্ষণ ইলেকট্রিক” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।
লিখিত অভিযোগে বর্ষণ উল্লেখ করেন, ব্যবসা প্রতিষ্ঠানটি থানার নিকটে হওয়ায় বর্তমান ওসি মোতালেব হোসেনের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে চলতি বছরের ১ জানুয়ারি ওসি তাকে শিমুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নাসির মেম্বারের কাছ থেকে এক লাখ টাকা এনে দিতে অথবা ওসির মেয়ের জন্য একটি ল্যাপটপ কিনে দিতে বলেন বলে অভিযোগ করেন তিনি। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে তাকে হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন বর্ষণ।
অভিযোগে আরও বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ওসি তার দোকানে এসে দেখে নেওয়ার হুমকি দেন।
পরে ১৫ ফেব্রুয়ারি খোকসার চিহ্নিত সন্ত্রাসী রাজন তার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং হোয়াটসঅ্যাপে ‘HP Core i7 12th Gen’ মডেলের একটি ল্যাপটপের তথ্য পাঠিয়ে সেটি কিনে দেওয়ার জন্য চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
বর্ষণ বলেন, শুরুতে ভালো সম্পর্ক তৈরি করে পরে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করা হয়। থানার মসজিদে কিছু কাজ করিয়ে বিল আদায়ের জন্যও তার দোকানে লোক পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে ব্যবসা পরিচালনা ও বাড়ির বাইরে যাওয়া নিয়েও তিনি শঙ্কায় রয়েছেন। অভিযুক্ত ওসির বদলি ও বিচার দাবি করেছেন ভুক্তভোগী।
এ বিষয়ে জানতে চাইলে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসী রাজনকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। অভিযোগকারী ও রাজনের বাড়ি একই এলাকায়। রাজন তাকে বিতর্কিত করতে চক্রান্ত করতে পারে। নাসির মেম্বার নামে কাউকে তিনি চেনেন না বলেও জানান।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, অভিযোগটি তিনি পেয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া