1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

হরিপুর সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকালে ৬ জন আটক, জব্দ ২ মোটরসাইকেল

নয়ন হোসেন হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৬টা ০৫ মিনিটে ৫০/ডি কোম্পানির অধীন কাঁঠালডাঙ্গী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির নিজস্ব গোয়েন্দা সংস্থা এসআইপি ও আরআইবি’র গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৩৭০/১এস সংলগ্ন পিপলডাঙ্গী এলাকায় সদস্যরা অবস্থান নেয়।
বিজিবি জানায়, সীমান্ত পিলার থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ভারত থেকে আসা ৬ জনকে আটক করা হয়। অভিযানে একটি টিভিএস ব্র্যান্ডের ১১০ সিসি মোটরসাইকেলসহ মোট ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা সবাই ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তারা হলেন—রানীশংকৈল উপজেলার ভরণীয়া গ্রামের মোখলেছুর রহমান (২১), ভান্ডারিয়া গ্রামের রুবেল (২৮) ও মনসুর রহমান (১৮), হরিপুর উপজেলার মারাধর গ্রামের ইমরান (২৩), পশ্চিম আটঘরিয়া গ্রামের সুবেল (২৬) এবং রানীশংকৈল উপজেলার রাঘোপুর গ্রামের আমিনুর (১৮)।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। জব্দকৃত মোটরসাইকেলসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীমান্তে নিরাপত্তা জোরদার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট