1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গত ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে প্রথমে হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ক্যাম্পের চেকপোস্ট এলাকা থেকে মো. তুহিন ইসলাম (৩০) ও মো. সাদেকুল ইসলাম শাওন (৩৬) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে নম্বরপ্লেটবিহীন একটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী অন্যান্য সদস্যদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। পরে ওই তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. শিমুল মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়। তার বসতবাড়ি থেকে একটি পুরাতন লাল-কালো রঙের ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লতাবর গ্রাম থেকে মো. হাবিবুর রহমান (২৭) কে গ্রেফতার করা হয়। তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে নম্বরপ্লেটবিহীন একটি কালো-সিলভার রঙের হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. তুহিন ইসলাম (৩০), পিতা: মো. খাদেদুল ইসলাম ওরফে খাদেমুল ইসলাম, সাং দোহাজারী, থানা তারাগঞ্জ, জেলা রংপুর।
২. মো. সাদেকুল ইসলাম শাওন (৩৬), পিতা: মো. শাহাদং হোসেন, সাং মুগলীবাড়ী, থানা পাটগ্রাম, জেলা লালমনিরহাট।
৩. মো. শিমুল মিয়া (২৮), পিতা: মো. শামছুল হক, সাং ইশ্বরকোল।
৪. মো. হাবিবুর রহমান (২৭), পিতা: মো. জাহাঙ্গীর আলম, সাং লতাবর, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট