1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

বিএনপি নেতাকে দুধ দিয়ে গোসল করিয়ে জামায়াতে নিলেন নেতা মাসুদ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় দুধ দিয়ে গোসল করিয়ে প্রতীকী ‘শুদ্ধি’র মাধ্যমে স্থানীয় এক বিএনপি নেতাকে জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত করার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বগা প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি নেতা জালাল হাওলাদার তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থক নিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।
অনুষ্ঠানে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের উপস্থিতিতে জালাল হাওলাদার দুধ দিয়ে গোসল করে তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের ‘প্রতীকী শুদ্ধি’র ঘোষণা দেন।
জালাল হাওলাদার বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তার সঙ্গে জামায়াতে যোগ দেওয়া অন্যদের মধ্যে রয়েছেন বগা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক সদস্য এস. এম. আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম এবং ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফ।
দলত্যাগের কারণ ব্যাখ্যা করে জালাল হাওলাদার বলেন,
“আমি শৈশব থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু এবারের নির্বাচনে দল যাকে মনোনয়ন দিয়েছে, তিনি ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করে আওয়ামী লীগের লোকজনকে সঙ্গে নিয়ে প্রচারণা চালাচ্ছেন। এই অবজ্ঞা ও হতাশা থেকেই জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
নতুনদের স্বাগত জানিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,
“২৪-এর জুলাই বিপ্লবের পর ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করছে। সংস্কার ও বিচারের বিষয়ে আমাদের অবস্থানের কারণে বিভিন্ন দল থেকে মানুষ জামায়াতে যোগ দিচ্ছেন। আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ ও সুন্দর বাউফল গড়ে তুলতে চাই।”
এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার বলেন,
“দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট