1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

কেরানীগঞ্জ, ঢাকা
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে অনুষ্ঠিত এক নির্বাচনী গণসংযোগ সভায় বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নে আয়োজিত সভায় তারা দলবদল করেন।
এ সময় ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল মো. আব্দুল হক নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান।
জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মিরাজুল আলম মাশরুরসহ বিএনপির তিন শতাধিক নেতাকর্মী রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
অনুষ্ঠানে বক্তব্যে কর্নেল মো. আব্দুল হক বলেন, কেরানীগঞ্জ ও সাভারের আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-২ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে আজ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন ও মোবারকবাদ। তিনি আরও বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে আজীবন কাজ করে যেতে চাই।
কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতে ইসলামী আমির আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামী আমির ও শুরা সদস্য মাওলানা দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, আমিনুল ইসলাম বুলবুল ও গালিবসহ অন্যান্য নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট