1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

লালমনিরহাট-১ আস‌নে বিএনপি জামায়াত সংঘর্ষ

লালমনিরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

২৫ জানুয়ারী রোববার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং কাসাইটাড়ি এলাকায় নির্বাচনী প্রচার কে কেন্দ্র ক‌রে বিএন‌পি ও জামায়ত সমর্থক‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে।
এঘটনায় আনুমা‌নিক ১৫-২০ জন আহত হ‌য়ে‌ছেন ব‌লে স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স’এ চিকিৎসা গ্রহণ করেছেন। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
ঘটনার সুত্রপাত হিসেবে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি দোষারোপ করছেন।
হা‌তিবান্ধায় বিএনপি জামায়াত সংর্ষে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌছেছেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো: আসাদুজ্জামান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে র‍্যাব, বিজিবি সদস্যরা।
পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ হয়। উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় মটরসাইকেল ভাংচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট