1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

হাতিয়ায় হান্নান মাসউদের নেতৃত্বে বিএনপির ১৭ নেতাসহ শতাধিক কর্মীর এনসিপিতে যোগদান

নোয়াখালী প্রতিনিধি-
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপির ১৭ জন নেতাসহ শতাধিক কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলার এনসিপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদের হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
অনুষ্ঠানে যোগদানকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিব্বুর রহমান, জাহাজমারা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়নের মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়নের ওলামা দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, বুড়িরচর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মো. মিল্লাত এবং জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেন।
এ সময় ১৭ জন নেতার নেতৃত্বে কয়েকশ’ কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখায় অনুপ্রাণিত হয়ে তারা এনসিপিতে যোগ দিয়েছেন এবং আগামী দিনে দলকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট