1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

হলফনামায় মিথ্যা তথ্য: বাতিল হতে পারে আউয়াল মিন্টুর মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার না করেই নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে ফেনী-৩ (দাগনভূঁইয়া–সোনাগাজী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে। শুধু নাগরিকত্ব নয়, তার বিরুদ্ধে থাকা মামলার তথ্যও গোপন করার অভিযোগ করা হয়েছে।
এ অভিযোগে প্রমাণসহ মিন্টুর মনোনয়ন অবৈধ ঘোষণার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক।
শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে ডা. ফখরুদ্দিন মানিকের পক্ষে তার আইনজীবীরা এ আপিল আবেদন দাখিল করেন।
আপিলে বলা হয়, আব্দুল আউয়াল মিন্টুর মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তবে নির্বাচনী হলফনামায় তিনি সেই তথ্য গোপন করেছেন। হলফনামায় মিন্টু দাবি করেছেন, গত ৯ ডিসেম্বর তিনি তার মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার করেছেন। কিন্তু এর স্বপক্ষে কোনো বৈধ নথি দাখিল করা হয়নি।
বরং আপিল আবেদনে উল্লেখ করা হয়, মিন্টু গত ৪ ডিসেম্বর মার্কিন পাসপোর্ট ব্যবহার করে থাইল্যান্ড সফর করেন এবং ১৫ ডিসেম্বর একই পাসপোর্ট ব্যবহার করে দেশে ফেরেন। ৯ ডিসেম্বর নাগরিকত্ব প্রত্যাহার করে থাকলে মার্কিন পাসপোর্ট ব্যবহার করে বিদেশ যাতায়াত করা সম্ভব নয়।
এ ছাড়া হলফনামায় তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার তথ্য গোপন করার অভিযোগও আনা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী এ ধরনের তথ্য গোপন প্রার্থিতা বাতিলের যোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়।
বিভিন্ন তথ্য গোপনের অভিযোগ সত্ত্বেও আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করায় আপিলে ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হককেও বিবাদী করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেরিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান ডা. ফখরুদ্দিন মানিকের আইনজীবী অ্যাডভোকেট গোলাম

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট