1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনা বিচ্ছিন্ন: সালাউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

রাজধানীতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করবে না।
সালাউদ্দিন আহমেদ শঙ্কা প্রকাশ করে বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। তবে এসব বিচ্ছিন্ন ঘটনা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্য রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কারও যদি এ বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে তারা নির্বাচন কমিশনের কাছে তা জানাতে পারেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, অভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সফর অনুষ্ঠিত হবে। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। শহিদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, বৃহৎ রাজনৈতিক দল হওয়ায় অনেক যোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধেই ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট