1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেনসহ গায়ানার নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেনসহ গায়ানার নারী গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানার এক নারীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা। ওই নারীর নাম কারেন পিটুলা স্টাফলি। গতরাত ২ টার দিকে তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সোনিয়া আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাতারের দোহা থেকে আসা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেনসহ এক নারী বাংলাদেশে আসছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা বিমানবন্দরের সতর্কতা জারি করি। পরবর্তীতে ওই নারী অন অ্যারাবিয়াল ভিসা সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় আমরা তাকে আটক করে তল্লাশি চালায়।

তল্লাশির এক পর্যায়ে প্লাস্টিকের ৩টি জার পাওয়া যায়। এবং জারের ভিতরে ২২ (বাইশ) পিস ডিম্বাকৃতির ফয়েল পেপার এ আবদ্ধ কোকেইন (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এয়ারপোর্ট ইউনিট কর্তৃক প্রাথমিক পরীক্ষায় প্রমানিত) পাওয়া যায়। তিনি বলেন, ইনভেন্ট্রিকালে এবং প্রাথমিক পরীক্ষাণকালে বিমানবন্দর থানার ২ জন এসআই সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রাপ্ত কোকেইনের ওজন আট দশমিক ছয় ছয় কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। পণ্যসহ যাত্রীকে আটক করা হয়েছে।

উপপরিচালক সোনিয়া আক্তার আরও বলেন, এ বিষয়ে চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস এ্যাক্ট এর আওতায় বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট