1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

নোয়াখালী কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক

শাহাদাত হোসেন রাসেল
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজনৈতিক মতপার্থক্য ভুলে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

আজ ২১শে নভেম্বর ২০২৬ সকাল ১১টায় কোম্পানীগঞ্জে সংসদ সদস্যের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য নূরুল আলম শিকদার এবং বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন।

জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের শূরা সদস্য ইয়াকুব হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সাবেক সেক্রেটারি জিয়াউল হক জিয়া, সাবেক সহকারী সেক্রেটারি ও শূরা সদস্য মাওলানা মহিউদ্দিন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির বিএম হেলাল উদ্দিন, সাবেক আমির মাওলানা মোশারফ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও শূরা সদস্য আবু ইউসুফ এবং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা কাজী হানিফ আনসারী।

বৈঠক সূত্রে জানা গেছে, এ সময় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি যেন কোম্পানীগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৈঠকে কোম্পানীগঞ্জের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট