1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

“মন্ত্রী-এমপিদের চেয়ে সহযোগীদের সম্পদের পাহাড়: খোদ পরিবেশমন্ত্রীর পিও-এর বিস্ফোরক স্ট্যাটাস ঘিরে চাঞ্চল্য ‘

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

​বর্তমান সরকারের মেয়াদ নয় মাস পেরিয়ে দশ মাসে পদার্পণ করার পর থেকেই মন্ত্রী ও সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত কর্মকর্তা (পিও), একান্ত সচিব (পিএস) এবং সহকারী একান্ত সচিব (এপিএস)-দের সীমাহীন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। তবে এবার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে যখন খোদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর নিজস্ব ব্যক্তিগত কর্মকর্তা (পিও) এমাম হোসেন এমাম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক চাঞ্চল্যকর স্ট্যাটাস দিয়ে মন্ত্রী-এমপিদের সহযোগীদের দুর্নীতির কথা প্রকাশ্যে নিয়ে এসেছেন।

​এমাম হোসেন এমামের ওই স্ট্যাটাসটি ইতিমধ্যে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। তাঁর সেই পোস্টে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, সরকারের উচিত অবিলম্বে মন্ত্রী ও এমপিদের সাথে থাকা লোকজন কী পরিমাণ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন, তার চুলচেরা হিসাব ও খোঁজখবর নেওয়া। অন্যথায়, অতীতে ক্ষমতার অপব্যবহারের যে পরিণতি হয়েছে, একটি নির্দিষ্ট সময় পর এই অনিয়মের জন্যও চড়া মাশুল গুনতে হবে।

​সচেতন মহল ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রীর নিজের পিও-এর এই স্বীকারোক্তি ও সতর্কবার্তা প্রমাণ করে যে, মন্ত্রী-এমপিদের ছায়ায় থেকে তাদের পিএস, এপিএস ও পিওরা কি মাত্রায় ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারবাজি, বদলি ও নিয়োগ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। মূল দায়িত্বশীল ব্যক্তিদের চেয়ে তাদের ব্যক্তিগত সহকারীদের ব্যাংক অ্যাকাউন্ট ও বিলাসবহুল জীবনযাত্রা কয়েক গুণ বেশি হয়ে উঠেছে, যা স্পষ্টতই চরম সামাজিক বৈষম্যের সৃষ্টি করছে।

​উক্ত স্ট্যাটাসের কমেন্ট বক্সে সাধারণ মানুষও তীব্র ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন যে, নেপথ্যের এই দুর্নীতিবাজ সিন্ডিকেটকে এখনই কঠোরহস্তে দমন করা না গেলে সরকারের সামগ্রিক অর্জন প্রশ্নবিদ্ধ হবে। সরকারের নীতিনির্ধারক মহল ও দুর্নীতি দমন কমিশন (দুদক) অবিলম্বে এই বিষয়টির ওপর কঠোর নজরদারি চালাবে এবং মন্ত্রী-এমপিদের ব্যক্তিগত সহকারীদের অবৈধ সম্পদের তদন্ত শুরু করবে—এমনটাই এখন জনগণের প্রধান দাবি।
অপরদিকে পরিবেশ মন্ত্রীর অনুসারীর মনে করেন, মন্ত্রীর পিওর এ স্ট্যাটাস প্রমান করে পরিবেশ মন্ত্রণালয়ে মহাদুর্নীতি হচ্ছে। এবং মন্ত্রীর পিএস, এপিএস এসব অপকর্মে জড়িত। ভবিষ্যতে পিও এমাম কি হবে রাজ স্বাক্ষী।

সুত্র-দৈনিক আমার ফেনী,

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট