1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে অনলাইন পদ্ধতি বাতিল করে ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাংবাদিকদের কার্ড ইস্যুর ক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা বিবেচনায় নিয়ে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড ইস্যুর বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে জ্যেষ্ঠ সচিব জানান, এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তাদের আবেদন বহাল থাকবে। তবে যারা এখনো অনলাইনে আবেদন করেননি, তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। তারা সরাসরি নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ করতে পারবেন।
এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন করার আহ্বান জানায় নির্বাচন কমিশন। তবে অনলাইন ব্যবস্থাটিকে ‘ইউজার ফ্রেন্ডলি নয়’ উল্লেখ করে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এদিকে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের দাবিতে সাংবাদিক নেতারা আগামী রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেন। এর পরিপ্রেক্ষিতেই অনলাইন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড ইস্যুর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট