1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

বগুড়া-৪ আসনে বিএনপির ওয়ার্ড সেক্রেটারি আব্দুস সালামসহ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার ও এর আগে গত রোববার কাহালু উপজেলার দুটি ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।
বুধবার সকালে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আব্দুস সালামসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
এর আগে গত ২৫ জানুয়ারি কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি ফিরোজ তালুকদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. ঈসরাফিল মুহুরিসহ আরও অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগ দেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, “আগামী দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে কাহালু-নন্দীগ্রামের সকল মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত কাহালু-নন্দীগ্রাম গড়ে তোলা হবে, যা হবে বাংলাদেশের একটি মডেল উপজেলা। জামায়াতে ইসলামী বিজয়ী হলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত উপজেলা উপহার দেওয়া হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, উপজেলা জামায়াতের আমির শাহিদ খান, সেক্রেটারি শহিদুর রহমান সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট