1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

ফেনী-৩ আসনে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে হটলাইন চালু, ৫দিনে ১৬৭ অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজ নির্বাচনি এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়ম বন্ধে হটলাইন ও অনলাইন অভিযোগ ব্যবস্থা চালু করেছেন আবদুল আউয়াল মিন্টু। চালুর পর থেকেই সাড়া মিলেছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ওয়েবসাইটে ইতোমধ্যে ১৬৭টি অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল পাওয়া গেছে। তিনি বলেন, এতেই প্রমাণ হয় মানুষ পরিবর্তন চায় এবং প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে সমাধানে কাজ করা হবে।

মন্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করার অনুরোধ জানিয়ে দ্রুত ও কার্যকর সমাধানের স্বার্থে অভিযোগ ওয়েবসাইটে দাখিলের আহ্বান জানান।

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেওয়া এক স্ট্যাটাসে ফেনী-৩ আসনকে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত রাখতে হটলাইন চালুর ঘোষণা দেন তিনি। অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০০৪৮৪৪ নম্বরটি প্রকাশ করা হয়। এলাকায় অনিয়ম ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শিল্প উদ্যোক্তা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এমপি হওয়ার পরপরই তিনি মন্ত্রিসভায় স্থান পান। দীর্ঘদিন মন্ত্রীবিহীন থাকা ফেনী জেলা তার মাধ্যমে পুনরায় মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এ উদ্যোগ স্থানীয় রাজনীতি ও প্রশাসনিক কার্যক্রমে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট