1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল, নতুন কমিটি ঘোষণা

হিমেল আহাম্মেদ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সংগঠন “কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব”-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সংগঠনের নবনির্বাচিত কমিটিও ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টায় বসুরহাটের গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এএইচএম মান্নান মুন্না। সঞ্চালনা করেন সাংবাদিক শিক্ষক মেছবাহ উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সায়েম।

এ সময় প্রকাশনা সম্পাদক মো. আল ইমরান নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটি:
সভাপতি: এএইচএম মান্নান মুন্না।

সিনিয়র সহ-সভাপতি: মেছবাহ উদ্দিন।
সহ-সভাপতি: সোহরাব হোসেন বাবর,মোহাম্মদ উল্যাহ। মিরাজ।

সাধারণ সম্পাদক: এম.এস আরমান।

যুগ্ম সম্পাদক: শাহাদাত হোসেন।
সাংগঠনিক সম্পাদক: হিমেল আহমেদ।
কোষাধ্যক্ষ: সৈয়দ রহিম উল্যাহ মহসিন।
দপ্তর সম্পাদক: আবদুল আজিজ সায়েম।
প্রচার ও প্রকাশনা সম্পাদক: আল ইমরান।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ইব্রাহিম সায়েম।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: সঞ্জয় ভৌমিক।
সমাজকল্যাণ সম্পাদক: ওয়াহিদুর রহমান।

কার্যকরী সদস্য: অজয় কুমার আচার্য, বিমল চন্দ্র মজুমদার, শাহাদাত হোসেন রাসেল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে একটি আদর্শ ও বস্তুনিষ্ঠ সাংবাদিক সংগঠনে রূপান্তর করা হবে।

সাংবাদিকরা সমাজে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে কাজ করবে বলেও তারা উল্লেখ করেন।
সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেছবাহ উদ্দিন। দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট