1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমান।

সোমবার (১১ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আলোচনায় এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও শিগগিরই সৌদি আরব সফর করবেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে ইউনিক গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে সৌদি আরবের উপযোগী করে ১০০ জন নার্স নেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি উদ্যোক্তা ও স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞ ড. খালিদ মোঘাম আল হারবি।

নবগঠিত সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ঢাকার শেরাটন হোটেলে ‘বাংলাদেশ হেলথকেয়ার প্রোসপেক্ট ইন সৌদি এরাবিয়ান এমপ্লয়মেন্ট মার্কেট’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আশরাফুন হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম।

তিনি বলেন, “আগামী নির্বাচনে যে দলই সরকার গঠন করুক, সৌদি আরবের প্রতি নীতি পরিবর্তন হবে না।”

বেসরকারি খাতের উদ্যোক্তারা দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সৌদির স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ অধ্যাপক ড. খালিদ মোঘাম আল হারবি বলেন, “বাংলাদেশে বিপুল জনশক্তি রয়েছে। যদি তাদের সৌদির মান অনুযায়ী নার্সিং প্রশিক্ষণ দেওয়া যায়, তবে বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা তৈরি হবে।”

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা দক্ষ নার্স তৈরিতে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট