1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

কুয়েত থেকে একসঙ্গে ৩০ প্রবাসীর মরদেহ দেশে,

স্টাফ রিপোর্টার | মোঃ আরিফ হোসেন:
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

কুয়েত থেকে একসঙ্গে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে এসব মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া একইদিনে পৃথক একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে আরও দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে বলে জানা গেছে।

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিকবার কুয়েতগামী ফ্লাইট বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে এসব মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। পরে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো দেশে আনার ব্যবস্থা করা হয়।

এর পাশাপাশি মালয়েশিয়া ও লিবিয়া থেকে আরও চারজন প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। সরকারিভাবে তাদের পরিবারগুলোকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে প্রবাসী পরিবারগুলোর মাঝে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট