1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: পরিবারপ্রতি ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

কামরুল হাসান-অনুসন্ধানী প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী প্রতিটি পরিবারের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

রোববার (৭ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টে এ রিট আবেদন দায়ের করেন।

গণমাধ্যমকে তিনি জানান, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত, বিচার এবং নিহত শিশুদের প্রত্যেকের পরিবারের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সোমবার (৮ জুন) এ রিটের শুনানি অনুষ্ঠিত হতে পারে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।

ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা ত্রুটি, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির বিভিন্ন দিক উঠে আসে বলে জানা গেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচারের দাবি জানিয়ে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট