1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

চোরাই মোটরসাইকেল উদ্ধার: জেলা ছাত্রদলের নেতাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ জেলা ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (১৫ মে) ভোরে গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭), ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরী এবং শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩)।

শুক্রবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত ২৯ এপ্রিল ময়মনসিংহ নগরীর স্টেশন রোড এলাকার হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাতের একটি সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তদন্তে নামে পিবিআইয়ের একটি বিশেষ টিম।

তদন্তের একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর এলাকা থেকে ২৯ মামলার পলাতক আসামি ফ্রিডম মানিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পালামন্দর গ্রামে অভিযান চালিয়ে আশিক মিয়াকে চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়।

এ সময় মোটরসাইকেলের রং পরিবর্তন এবং চুরির কাজে জড়িত থাকার অভিযোগে শাহবাজপুর গ্রামের সোহেল মিয়াকেও গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, গ্রেপ্তার তিনজনকে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট