1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

নোয়াখালীতে গাঁজাসহ আটক ৫ মাদকসেবীর জেল-জরিমানা

কামরুল হাসান-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর সদর উপজেলায় গাঁজাসহ পাঁচ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে সদর উপজেলার দত্তেরহাট ও প্রতিবন্ধী হাসপাতাল কালীতারা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন এবং মো. সেজান আহম্মেদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার মো. নোবেল (৩০) ও মো. সোহাগ (২৬), পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল এলাকার শাহাদাৎ হোসেন (৩৫) ও মো. আরমান (৩৫), এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. সোহাগ (৫০)।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, “মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট