1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

নোয়াখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

হিমেল আহাম্মেদ-বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৯৫ হাজার ৩০০ টাকাসহ ফাতেমা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৮ মে) রাত ১০টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খোনার বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ফাতেমা বেগমকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৯৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানের সময় ফাতেমার স্বামী ইসমাইল (৫০) পালিয়ে যান। তবে গ্রেফতারকৃত নারীর সঙ্গে তার ৮ মাস বয়সী একটি শিশু সন্তান ছিল বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট