1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

কাহালুতে মাদকবিরোধী অভিযানে ২৪০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

আল মামুন তালুকদার বগুড়া জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অদ্য ০২ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ জয় হোসেন (২২), পিতা- মোঃ বেলাল হোসেন, পালক পিতা- মোঃ আব্দুল বারিক, সাং- সাঘাটিয়া নয়া পাড়া, থানা- কাহালু, জেলা- বগুড়া-কে ২৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট