1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার বোতল কোরেক্স ও ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রিয়াজুল ইসলাম আলম,,, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স ও ফেন্সিডিলসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত প্রায় পৌনে ২টার দিকে কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিয়মিত অভিযান চালিয়ে আসছে তারা। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদের নেতৃত্বে র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার একটি দল দেবহাটা উপজেলার কুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৯ শত ৯৫ বোতল কোরেক্স ও মেয়াদ উত্তীর্ন ১১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এসময় ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দেবহাটার কুলিয়া গ্রামের মৃত আজিজ কারিকরের ছেলে হাসানুর কারিকর, উপজেলার হাড়দ্দহ গ্রামের সোহরাব হোসেন সরদারের ছেলে মনিরুল ইসলাম ও একই গ্রামের জিয়া উদ্দীন গাজীর ছেলে মুসা করিম।

র‌্যাব সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানায় র‌্যাব। এবিষয়ে খুলনা র‌্যাব-৬ সিপিসি-১ এর এসআই সানাউল্লাহ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ১৪, তাং- ১/৩/২৬ ইং।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন র‌্যাবের পক্ষ থেকে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সকল আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা সমাজ ও দেশের শত্রু। আটককৃতদেরকে সাতক্ষীরা আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট