1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বদল, তাজুলের স্থলে আমিনুল।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন, তাজুল ইসলামকে সরিয়ে আমিনুল ইসলাম নিয়োগ-

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এ পরিবর্তন কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিডিআর হত্যাকাণ্ড মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবেও তিনি পরিচিত।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে সারাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের অভিযোগের বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় অ্যাডভোকেট তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়।

নতুন নিয়োগের মাধ্যমে ট্রাইব্যুনালের কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসবে, সে বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট