1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনের সময় ঢাকার বাড্ডা এলাকায় হত্যাচেষ্টা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে ও মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন।
এর আগে গত ২০ জানুয়ারি বাড্ডা থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুন-অর-রশিদ আসিবুর রহমান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।
শুনানির দিন তাকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন গ্রেপ্তার না দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই দুপুর সোয়া ১টার দিকে আফতাবনগর এলাকায় আন্দোলনে অংশ নেন আল আমিন নামের এক যুবক। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে আল আমিনের পায়ে গুলি লাগে। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট