1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

স্বামীসহ সাবেক এমপি রুবিনার আয়কর নথি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন–২৮) সৈয়দা রুবিনা আক্তার ও তার স্বামী মোশাররফ হোসেন সরদারের আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সৈয়দা রুবিনা আক্তার ১ কোটি ৫৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার ব্যাংক হিসাবে ১৩৯ কোটি ৩৫ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুদক একটি মামলা দায়ের করেছে।
এছাড়া রুবিনার স্বামী মোশাররফ হোসেন সরদারের বিরুদ্ধে স্ত্রীর সহায়তায় ১ কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তার ব্যাংক হিসাবে ১৮ কোটি ৪৪ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের উৎসের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে অভিযুক্ত দুজনের শুরু থেকে সর্বশেষ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্নের মূল কপিসহ সংশ্লিষ্ট সব নথিপত্র পর্যালোচনা করা প্রয়োজন। এ কারণে আদালত সংশ্লিষ্ট আয়কর নথি জব্দের নির্দেশ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট