1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘টুন্ডা শামীম’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

খুলনা মহানগরীর আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. শামীম শেখ ওরফে টুন্ডা শামীম (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে ঢাকা যাওয়ার সময় ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনে খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কেএমপি গোয়েন্দা বিভাগ ও সোনাডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে শামীমকে তার তিন সহযোগীসহ আটক করা হয়। আটক সহযোগীদের পিসিপিআর যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার টুন্ডা শামীম খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় খুন, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ একাধিক গুরুতর অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে ২০২২ সালের ৪ ডিসেম্বর সোনাডাঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় তাকে সন্দিগ্ধ হিসেবে তদন্তে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া ২০২৪ সালের ৮ মে সোনাডাঙ্গা থানায় দায়ের করা হত্যা চেষ্টাসহ একাধিক ধারার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি এবং ওই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে ২০২৪ সালে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা, ২০১৭ সালে খালিশপুর থানায় হত্যা চেষ্টা ও ডাকাতির মামলা, একই বছরে খুলনা সদর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা এবং ২০১৩ সালে সোনাডাঙ্গা থানায় দায়ের করা আরেকটি মামলাসহ মোট ছয়টি মামলার সংশ্লিষ্টতার তথ্য রয়েছে।
গ্রেপ্তার শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট